প্রাচীরপত্রে পড়োনি ইস্তাহার ?
লাল অক্ষর আগুনের হল্কায়
ঝল্সাবে কাল জানো !
(আকাশে ঘনায় বিরোধের উত্তাপ,
ভোঁতা হয়ে গেছে পুরনো কথার ধার।)
যুগান্ত উৎকীর্ণ : এখনি পড়ো
নতুন ইস্তাহার।
ভিড়ে ভিড়ে খোঁজো ফৌজ আছে তৈয়ার,
প্রস্তুত হাতিয়ার।
শক্ত মুঠোয় স্বর্গ ছিনিয়ে নেওয়া
দেব্তারা পারে ঠেকাতে আর কি বলো ?
শৃঙ্খলে এল সৈনিক শৃঙ্খলা,
উঁচু কপালের কিরীট যে টলোমলো।
নিঃশ্বাস চাই, হাওয়া চাই, আরো হাওয়া।
এই হাওয়া যাবে উড়ে—
দেব্তারা সাবধানী—
ঘোরালো ধোঁয়ায় হাঁপাবে অন্ধকার,
মানুষেরা, হুঁশিয়ার !
ঘরের জান্লা হয়তো বিপদ ডাকে ;
মর্চে-ধরা ও ঝিমোনো গরাদেগুলো
গোপন রেখেছে আব্ছা গারদ নাকি ?
ঘরের মানুষ, মৃত রাত নয় ভুলো।
প্রাচীরপত্রে অক্ষত অক্ষর
তাজা কথা কয়, শোনো ;
কখন আকাশে ভ্রুকুটি হয় প্রখর
এখন প্রহর গোনো।
উপোসী হাতের হাতুড়িরা উদ্যত,
কড়া-পড়া কাঁধে ভবিষ্যতের ভার ;
দেব্তার ক্রোধ কুৎসিত রীতিমতো ;
মানুষেরা হুঁশিয়ার !
লাল অক্ষরে লট্কানো আছে দ্যাখো
নতুন ইস্তাহার ।
The Red Manifesto
Have you not read the manifesto on the wall?
Those red letters that will set tomorrow ablaze!
(A rebel heat gathers in the sky,
old words have no edge anymore.)
The future waits eagerly: read at once
the new manifesto.
Look in the crowds, the warriors are prepared,
Their weapons are ready,
Their bold fists ready to snatch heaven.
Can the gods stop them this time?
Their chains give them a soldier’s discipline,
Now the crowns on lofty heads are ready to fall.
Perhaps the windows bring danger into homes;
Their sleepy rusted bars,
Do they hide a prison of shadows?
Householders, do not forget the dead night.
The unblemished letters of the wall-poster
Speak fresh words, listen,
Watch as the frown in the sky sharpens
Count the moments.
Hammers in starving hands outstretched
Weight of the future on calloused shoulders,
The wrath of gods is always ugly,
Men beware!
Look, hanging in red letters
The new Manifesto
No comments:
Post a Comment